মো. ইউসুফ আলী, বিশেষ প্রতিবেদক, দিনাজপুর :
দিনাজপুর গোর-এ-শহীদ ময়দানে (বড় মাঠ) দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার (২৪ ডিসেম্বর) সকালে জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীর সন্তানদের ১৩তম বিভাগীয় বার্ষিকক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বেলুন-ফেস্টুন উড়িয়ে খেলার বর্ণাঢ্য উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সরকার দিনাজপুর এর উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম হাবিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার দিনাজপুর এর উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন, সম্মানিত অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জানে আলম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী মো. আনিছুর রহমান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বোরহান উদ্দিন, রেভিনিউ ডেপুটি কালেক্টরেট অমৃত দেব নাথ, জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ মেজিস্ট্রেটবৃন্দ।
ছিলেন। উক্ত খেলায় মোট ৩৩টি ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নেন। খেলা শেষে বিজয়ী সকলকে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদ্বয়। এ সময় খেলায় দিনাজপুরের জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের সন্তানরা উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এজি


































