দিনাজপুর প্রতিবেদক :
দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন ও অঙ্গ প্রতিষ্ঠান সমূহের পক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিন মন্ত্রীর সাথে মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালের পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলের শুভেচ্ছা জানান প্রয়াত মন্ত্রী খুরশীদ জাহান হকের সাবেক এপিএস ও জিয়া হার্ট ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবির, অধ্যাপক ডাক্তার শাহ আলী আকবর আশরাফী, ডাক্তার মো. শফিকুর রহমান তরুণ, জিয়া হার্ট ফাউন্ডেশনের সিইও সৈয়দ মেজবাহ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
এ সময় জিয়া হার্ট ফাউন্ডেশন ও অঙ্গ প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।
আমন্ত্রণ/এজি
































