মো. নুর ইসলাম, দিনাজপুর :
দিনাজপুর আল-ফালাহ্ আ’ম উন্নয়ন সংস্থার আয়োজনে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহযোগিতায় আজ বৃহস্পতিবার (২০ মার্চ)) সংস্থার সদস্যদের সন্তান যারা ২০২২ সালের মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এমন ১৪ জন শিক্ষার্থীর প্রত্যেককে ১২ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদানসহ ২৫০ জন গরিব ও দুস্থের মাঝে ঈদ শুভেচ্ছা হিসেবে ৫০০ টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। এরপর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আল-ফালাহ্ আ’ম উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত শিক্ষাবৃত্তি প্রদান ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মমতাজুল ইসলাম, প্রতিষ্ঠাতা সভাপতি তুমিজ উদ্দিন, সমন্বয়কারী মো. নুরুল আমিন, প্রতিষ্ঠাতা সদস্য এশার আলী, সাধারণ সদস্য ডা. মো. রফিকুল ইসলাম সহ অত্র সংস্থার বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুর আল-ফালাহ্ আ’ম উন্নয়ন সংস্থা পক্ষ থেকে গরিব ও দুস্থদের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার প্রদান
মার্চ ২০, ২০২৫
































