কাশী কুমার দাস, দিনাজপুর:
দিনাজপুর অরবিন্দ শিশু হাসপাতালের ৩ বছর মেয়াদী ১৮ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির চ‚ড়ান্ত ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশনার।
আজ শনিবার (২৬ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. আশফাক আহমেদ, সহকারী নির্বাহী কমিশনার এ্যাড. নুরুল ইসলাম ও অশোক কুমার কুন্ডু আনুষ্ঠানিকভাবে অরবিন্দ শিশু হাসপাতাল কার্যালয়ে ১৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন। নির্বাচিতরা হলেন সভাপতি আব্দুস সামাদ, সহ-সভাপতি মো. রেজাউল করিম, সুনীল চক্রবর্তী, রণজিৎ কুমার সিংহ, সাধারণ সম্পাদক মো. শামীম কবীর, সহ-সাধারণ সম্পাদক মো. শহিদুর ইসলাম খাঁন (শাহীন খাঁন), সহ-সাধারণ সম্পাদক স্বরূপ কুমার বকসী বাচ্চু, কোষাধ্যক্ষ জহির শাহ্, সম্পাদক মেডিকেল, ডা. চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী, সমাজকল্যাণ সম্পাদক রেজওয়ান হোসেন চৌধুরী রানা, শিক্ষা তথ্য ও যোগাযোগ সম্পাদক আলহাজ্ব মো. হারুন-অর-রশিদ, নির্বাহী সদস্য-এ্যাড. রফিকুল ইসলাম ভুটু, শেখ আব্দুর রশিদ তোতা মো. শফিউল্লাহ শুক্লা, কাশী কুমার দাস ঝন্টু, বিধান চক্রবর্তী বাসু, মো. মোস্তাক খান ও প্রেমনাথ রায়।
আমন্ত্রণ/এসিজি


































