মো. ইউসুফ আলী, বিশেষ প্রতিবেদক, দিনাজপুর :
দিনাজপুর পৌর বিএনপি’র অন্তর্গত ২নং ওয়ার্ডের উদ্যোগে কাঞ্চন কলোনি ঈদগাঁহ মাঠে দিনাজপুর সদর-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের ধানের শীষ প্রতীকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বাদল দেওয়ানের সভাপতিত্বে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সদর-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম।
দিনাজপুর পৌর যুবদলের আহবায়ক শামীম রবিউল আলমের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন দিনাজপুর পৌর বিএনপি’র সভাপতি মো. জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম ও দিনাজপুর পৌরসভার তিনবারের সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে আগামী ১২ ফেব্রæয়ারি সকাল আটটার মধ্যে ভোটকেন্দ্রে গিয়ে সুন্দর ও সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ধানের শীষ মার্কায় আপনাদের মূল্যবান ভোটটি প্রদান করবেন। সেই সাথে বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলে মিলে ঐক্যবদ্ধ থাকবেন। বিগত সরকারের আমলে তিনবার আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন এবং আমি তিনটি ট্রামে আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে দিনাজপুর পৌরসভার মেয়র হিসাবে আন্তরিকতা ও সততা দিয়ে কাজ করেছি। আমি আপনাদের এলাকার সন্তান। আগামী সংসদ নির্বাচনে আপনাদের ভোটে বিজয়ী হয়ে এলাকার উন্নয়নে আপনাদের সুখে-দুখে ও পাশে থাকতে চাই।
এ সময় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় ওয়ার্ড বিএনপি, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন, এলাকার ভোটার ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এজি
দিনাজপুরে সৈয়দ জাহাঙ্গীর আলমের ধানের শীষ প্রতীকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত
জানুয়ারি ২৩, ২০২৬


































