কাশী কুমার দাস, দিনাজপুর :
দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নবাসীর উদ্যোগে বুধবার (৯ অক্টোবর) আউলিয়াপুর ইউনিয়ন পরিষদ সম্মুখ সড়কে সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামালের বিরুদ্ধে দুর্নীতির আনিত অভিযোগ তুলে দ্রæত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শত শত ইউনিয়নবাসীর উপস্থিতিতে বক্তব্য রাখেন ৬নং আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গুলজার হোসেন, ইউপি সদস্য ডা. মো. মোজাম্মেল হক, মো. সামসুদ্দিন, সারোয়ার জামান, মোস্তফা হোসেন, নুর আলম, মো. রবিউল, মো. রফিকুল ইসলাম, মহিলা ইউপি সদস্য আসমা খাতুন, ফারজানা বেগম ও এলাকাবাসী মো. সাইফুদ্দিন, মো. জহুরুল, মো. কালাম, মো. আজাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা বলেন, মোস্তফা কামাল ইউপি চেয়ারম্যান থাকা অবস্থায় সরকারি গাছ কর্তন করে বিক্রি করে টাকা আত্মসাৎ, ভিজিডি কার্ড, মাতৃত্বকালীন কার্ডসহ বিভিন্ন খাতের টাকা দীর্ঘদিন যাবৎ আত্মসাত করেছে। গ্রাম্য পুলিশকে নিয়োগ দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা সাধারন গ্রামবাসীর কাছে হাতিয়ে নিয়েছে। মেম্বারদের নিকট বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের কাজে অবৈধভাবে অর্থের চাপ দিয়ে টাকার ভাগ নিয়েছেন। আমরা তার বিচার ও দ্রæত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানাচ্ছি।
মানববন্ধনে এলাকার মো. আব্দুল আজিজ বলেন, আমার কাছে সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল সাড়ে ৪ লাখ টাকা নিয়েছেন আমাকে গ্রাম্য পুলিশ হিসেবে নিয়োগ দেওয়ার জন্য। আমার চাকরিও হয়নি এবং আমার টাকাও ফেরত দেননি। আমরা তার বিরুদ্ধে আইনগত বিচারসহ শাস্তি দাবি করছি।
আমন্ত্রণ/এসিজি


































