মো. ইউসুফ আলী, দিনাজপুর :
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার এবং অপপ্রচারের বিরুদ্ধে, দেশে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের প্রতিবাদে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৯ জুলাই) বিকেলে দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত প্রতিবাদ সভায় সূচনা বক্তব্য ও সভাপতিত্ব করেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মো. মঞ্জুরুল ইসলাম।
বক্তব্য রাখেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক মো. কাজী আব্দুর রহিম, বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান, বাংলাদেশ কর্মচারী ঐক্য ফেডারেশন দিনাজপুরের সভাপতি মো. ইছাহাক আলী, শিক্ষা-প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন দিনাজপুরের সাধারণ সম্পাদক গোলাম মওলা, বাংলাদেশ শিক্ষক সমিতি বিরল উপজেলা শাখার সভাপতি মো. আনিসুজ্জামান মিলন প্রমুখ।
এসময় উক্ত জোটের জেলা, উপজেলা ও সদর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের প্রতিবাদ সমাবেশ
জুলাই ১৯, ২০২৫


































