মো. নুর ইসলাম, দিনাজপুর :
বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর শহর শাখার আয়োজনে আজ শনিবার (২৬ জুলাই) সদর উপজেলার রুকন সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারী জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম।
দিনাজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মো. আনিসুর রহমান -এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী ড. মুহাদ্দিস এনামুল হক, কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও সাবেক জেলা আমীর আনোয়ারুল হক, বিরল থানা আমীর হাফিজ আব্দুর রশিদ, সদর উপজেলা আমীর মো. মেহরাব আলী, দিনাজপুর শহর আমীর সিরাজুস সালেহীন, শহর সেক্রেটারি মো. কামরুল হাসান রাসেল, বিরল বোচাগঞ্জ- ১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী একেএম আফজালুল আনাম, দিনাজপুর সদর ৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মইনুল আলম, দিনাজপুর সদর সেক্রেটারী নুরুল্লাহ সরকার, বিরল উপজেলা সেক্রেটারী আজমির হোসাইন।
অনুষ্ঠিত রুকন সমাবেশ দুটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্ব সকাল সাড়ে ৬ টায় শহর জামায়াতের রুকনদের নিয়ে অনুষ্ঠিত রুকন সম্মেলন, সকাল সাড়ে ৮ টায় দিনাজপুর জেলার ইউনিট সদস্যদের নিয়ে সাংগঠনিক পর্যালোচনা, সকাল সাড়ে ৯ টায় দিনাজপুর শহর মহিলা জামায়াতের রুকন সমাবেশ এবং সকাল সাড়ে ১১ টায় সদর উপজেলা রুকনদের নিয়ে রুকন সমাবেশ।
রোকন সমাবেশের অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সদর উপজেলার সহকারি সেক্রেটারী মো. আব্দুর রাজ্জাক।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে শহর জামায়াতে ইসলামীর রুকন সমাবেশ অনুষ্ঠিত
জুলাই ২৬, ২০২৫
































