আমিনুল ইসলাম, আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুর থেকে ঢাকা গামী যাত্রীবাহী হানিফ পরিবহনের কোচের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালক সৌরভ হেম্ব্রম (২৪) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুইজন অটোরিকশা যাত্রী গুরুতর আহত হয়েছেন।
নিহত সৌরভ হেমব্রম দিনাজপুর পৌরসভার ১২ নং ওয়ার্ডের কসবা এলাকার মিশন পাড়া গ্রামের দামিনিক হেমব্রম এর ছেলে।
ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে ৩ টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার চুনিয়াপাড়া মোড় নামক স্থানে।
দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান সড়ক দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকা গামী হানিফ পরিবহনের একটি কোচ দিনাজপুর সদরের শশরা ইউনিয়নের চুনিয়াপাড়া মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় রিকশাচালক ও দুজন যাত্রী গুরুতর আহত হয়।
স্থানীয় ও পথচারীরা তিনজনকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে যাওয়ার পথেই অটোচালক সৌরভ হেম্ব্রম মারা যান। অটোরিকশা যাত্রী জনি আক্তার ও তাজিম উদ্দিন গুরুতর আহত হয়। আহত দুজনেই দিনাজপুর সদরের কসবা এলাকার বাসিন্দা।
স্থানীয়রা যাত্রীবাহী কোচকে আটক করে। পরিবারের সদস্যরা এ ব্যাপারে সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা দায়ের করার প্রস্তুতি গ্রহণ করছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা আছে।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে যাত্রীবাহী কোচের ধাক্কায় অটোচালক নিহত, আহত দুই অটোযা্ত্রী
জানুয়ারি ৩, ২০২৫
































