মো. ইউসুফ আলী, দিনাজপুর :
ফটো সাংবাদিক মো. ইউসুফ আলীর মামা, দিনাজপুর শহরের পাক পাহাড়পুর নিবাসী দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, পাক পাহাড়পুর জামে মসজিদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম সিদ্দিক গজনবী ও দিগন্ত শিল্পী গোষ্ঠীর সভাপতি ফারুক গজনবীর বড়ভাই বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল হালিম গজনবীর চেহলাম উপলক্ষে আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) পাক পাহাড়পুর জামে মসজিদে জুম্মার নামাজ শেষে মরহুমের রুহের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন মরহুমের পরিবারের আত্মীয়-স্বজন, বন্ধু -বান্ধব, শুভাকাঙ্ক্ষী, পাড়া-প্রতিবেশী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লীবৃন্দ।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল হালিম গজনবীর চেহলাম অনুষ্ঠিত
সেপ্টেম্বর ২৬, ২০২৫
































