দিনাজপুর প্রতিবেদক :
দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার (৭ এপ্রিল) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়েছে।
“স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ওইদিন সকাল সকাল সাড়ে ১০ টায় সিভিল সার্জন কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরে বের করা হয়।
শোভাযাত্রা শেষে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কনফারেন্স রুমে “স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” শীর্ষক আয়োজিত আলোচনা সভায় সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌস।
দিনাজপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. হোসেন মো. নাহিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক ডা. মো. রেজাইল হক, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা. সাদরাতুন মুমতাহিনা, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম, বিশ^ স্বাস্থ সংস্থার প্রতিনিধি (এস আই এম ও) ডা. মো. আল আমিন সহ প্রমুখ।
বিভিন্ন সমাজ সেবা সংগঠনের মধ্যে বক্তব্য রাখেন জেলা নিরাপদ খাদ্য অফিসার গৌতম কুমার রায়, জেলার ঔষুধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত¡াবধায়ক মো. মোকছেদুল আমিন, ইএসডিও নাইস প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মো. সাজ্জাদুর রহমান, নার্সিং ও মিডওয়াইফারি কলেজের নার্সিং ইনষ্ট্রাক্টর মাসুদা পারভিনসহ অন্যান্য।
সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌস বক্তব্যে বলেন, সকলের জন্য মানসিক ও পারিবারিক সুস্থতা রক্ষা করা স্বাস্থ্য সেবা মৌলিক অধিকার। পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। অর্থনৈতিক ও সামাজিকভাবে প্রতিটি ঘরে ঘরে স্বাস্থ্য সেবা পৌঁছে দেবার জন্য সরকারের পাশাপাশি প্রত্যেকটি সেক্টর থেকে এই বিষয়ে অবদান রাখতে হবে। দৃঢ়ভাবে বিশ^াস করি সততা, নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে আমাদের অর্পিত দায়িত¦ সম্মিলিতভাবে পালন করলে আমরা একটি সুস্থ ও সবল জাতি গঠন করতে পারবো এবং বাংলাদেশের স্বাস্থ্য খাতকে আরও উচ্চ আসনে নিয়ে যেতে সক্ষম হবো।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে তথ্যভিত্তিক উপস্থাপন করেন দিনাজপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. শুভ রায়।
এতে জেলা পর্যায়ের সংশ্লিষ্ট এনজিওর কর্মকর্তাবৃন্দ, স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সদের অংশগ্রহন গ্রহণ করেন।
আমন্ত্রণ/এজি
দিনাজপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন
এপ্রিল ৮, ২০২৬


































