মো. আসতারুল আলম, দিনাজপুর :
“ডিমে আছে প্রোটিন—খেতে হবে প্রতিদিন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো দিনাজপুরেও পালিত হয়েছে বিশ্ব ডিম দিবস-২০২৫। শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুর রহিমের নেতৃত্বে বালুবাড়ীস্থ প্রাণিসম্পদ দপ্তরের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দপ্তরের সামনে এসে শেষ হয়। র্যালিতে প্রাণিসম্পদ বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।
র্যালি শেষে জেলা প্রাণিসম্পদ দপ্তরের মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুর রহিম। বিশ্ব ডিম দিবসের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা নিয়ে একটি বিশেষ প্রতিবেদন উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া।
আলোচনা সভায় বক্তব্য রাখেন কৃত্রিম প্রজনন বিভাগের উপপরিচালক ডা. মাহফুজা খাতুন, চিরিরবন্দর ও কাহারোল উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রায়হান আলী, ডা. মোঃ আবু সারফারাজ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা। তাঁরা ডিমের পুষ্টিগুণ, খাদ্য নিরাপত্তা এবং জনস্বাস্থ্যে এর অবদান নিয়ে আলোচনা করেন।
সভায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও রোগমুক্ত রাখতে হলে বাইরের ও হোটেলের খাবার পরিহার করতে হবে। প্রতিদিন একটি করে ডিম এবং এক গ্লাস দুধ খেলে প্রোটিনের চাহিদা অনেকাংশে পূরণ হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহিনা বেগম, ফুলবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ সারোয়ার হাসান, হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ শফিউল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রতন কুমার ঘোষ, বোজাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু কায়েস বিন আজিজ, পার্বতীপুর উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোছাহেব আহমদ নাঈমসহ দিনাজপুরের বিভিন্ন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারিগণ।
আমন্ত্রণ/এসিজি


































