মো. মেহেদী হাসান ফুয়াদ, দিনাজপুর :
জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ “ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্য সামনে নিরাপদ সড়ক চাই (নিসচা) দিনাজপুর জেলা শাখা বাংলাদেশ সড়ক পরিবহন কতৃপক্ষ (বিআরটিএ) নতুন সহকারী পরিচালকের সাথে সাক্ষাৎ করেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) জেলা শাখার সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন, নিসচা দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. হারুণ-উর-রশীদ, সহ-সাধারণ সম্পাদক মো. মতিয়ার রহমান,কোষাধ্যক্ষ মো. মাহাবুবুর রহমান, দপ্তর সম্পাদক মো. জুলফিকার আলী, আইন বিষয়ক সম্পাদক মোছা. রাবেয়া খাতুন রানু, কার্যকারী সদস্য মো. মিজানুর রহমান (ডোফুরা), সদস্য মো. মেহেদী হাসন ফুয়াদ ও মো. আসতারুল আলম প্রমুখ।
এ সময় নিসচা দিনাজপুর জেলা শাখার সাথে একাত্ম হয়ে কাজ করার এবং সকল প্রকার সহযোগিতা করার করার আশ্বাস ব্যক্ত করেন এবং আগামী ২২শে অক্টোবর নিরাপদ সড়ক চাই দিবস কেন্দ্র করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সড়ক বিষয়ক সেমিনার করার পরিকল্পনা ব্যক্ত করেন। সড়ক দুর্ঘটনা রোধে তিনি সকল মহল কে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে বিআরটিএ এর সহকারি পরিচালকের সাথে নিসচা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
অক্টোবর ১৮, ২০২৪
































