আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুর-রংপুর মহাসড়কের দিনাজপুর সদরের জামতলী এলাকায় সোমবার (৫ মে) সন্ধ্যা ৭টার দিকে বাস ও ভুট্টা বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত এবং অন্তত ৫ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দিনাজপুর থেকে রংপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ভুট্টা বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৬ জন গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজন নারীকে মৃত ঘোষণা করেন।
নিহত নারীর নাম ও পরিচয় এখনও জানা যায়নি। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন জরুরি বিভাগের চিকিৎসক ডা. আজাদ। আহতরা বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
আমন্ত্রণ/এসিজি


































