কাশী কুমার দাস, দিনাজপুর :
“বেকারত্ব নিরসনে ও আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে”- শীর্ষক শ্লোগানকে সামনে রেখে চলমান কার্যক্রমের আওতায় বাংলাদেশ কারিগরি প্রশিক্ষণ ও অগ্রগতি কেন্দ্রের প্রশিক্ষণার্থী পল্লী চিকিৎসকদের নিয়ে লিখিত ও ব্যবহারিক চ‚ড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২১ সেপ্টেম্বর) দিনাজপুর ইকবাল হাই স্কুলের ক্লাস রুমে দুই শতাধিক শিক্ষার্থীদের নিয়ে ৬ মাস, এক বছর ও দুই বছর মেয়াদী এলএমএএফপি, আরএমপি, প্যারা মেডিক্যাল ডিএমএ, ডেন্টাল, নার্সিং, ল্যাব এসিসটেন্ট ও এক্স-রে সহ বিভিন্ন ট্রেডে লিখিত ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ কারিগরি প্রশিক্ষণ ও অগ্রগতি কেন্দ্র এবং আলফা মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. শাহ আলম নুর আকাশ বলেন, বেকার যুবকরা সোনার হরিণ চাকরির পিছনে না ঘুরে নিজেদের পায়ে দাঁড়ানোর পাশাপাশি মানবতার কল্যাণে তৃণমূল পর্যায়ে কম খরচে অসহায় রোগীদের চিকিৎসাসেবা দিয়ে পরকালের জন্য পূর্ণ সঞ্চয় করতে পারবে এই প্রশিক্ষণপ্রাপ্ত গ্রাম্য চিকিৎসকরা। আমাদের এই প্রতিষ্ঠানটি দীর্ঘ ২৭ বছর ধরে বেকারত্ব নিরশনসহ আত্ম কর্মসংস্থানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
এব্যাপারে যোগাযোগ করতে (িি.িনঃঃফপ.ড়ৎম, িি.িঁংফধনফ.ড়ৎম) পরীক্ষা গ্রহণের সময় সংস্থার ডা. হালিমা বেগম সাদিয়া, ডাঃ সাখাওয়াত হোসেন রনি, ডা. কুরবান আলী, মার্কেটিং অফিসার সুকদী হৃদয় ও অফিস সহকারী মো. হিরাসহ কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি


































