কাশী কুমার দাস, দিনাজপুর :
দিনজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) ২১তম বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালন করা হয়েছে।
দিনাজপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগী সংস্থাসমূহের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন শোভাযাত্রার।
শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিনাজপুর প্রতিনিধি ও মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. ইয়াকুব আলী’র সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, স্বাগত বক্তব্য রাখেন সমাজউন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের নির্বাহী পরিচালক মো. মোজাফ্ফর হোসেন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্রাম উন্নয়ন প্রচেষ্টা’র নির্বাহী পরিচালক ফরিদা বেগম।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন বলেন, পিছিয়ে পড়া অনগ্রসর সম্প্রদায়ের উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন তৃণমূল পর্যায়ে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। ফলে নারীর ক্ষমতায় ও স্বনির্ভরশীলতা বৃদ্ধি পাওয়াতে তারা এখন সমাজে ঘুড়ে দাঁড়িয়েছে।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিনাজপুর প্রতিনিধি ও মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ইয়াকুব আলী বলেন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন অনগ্রসর জনগোষ্ঠীর সামর্থ্য উন্নয়নে বিশেষ করে নারী ও আদিবাসী জনগোষ্ঠীসহ বিভিন্ন পর্যায়ের প্রান্তিক ও অসহায় জনগোষ্ঠীকে সহায়তার মাধ্যমে তাদেরকে উন্নয়নের মূল ¯্রােতধারায় নিয়ে আসার জন্য বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করছে।
শোভাযাত্রা ও আলোচনা সভায় মমতা পল্লী উন্নয়ন সংস্থা, সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, গ্রাম উন্নয়ন প্রচেষ্টা, অন্বেষণ, বিবিডিএস, কাম টু ওয়ার্ক, নীড়, চাউলিয়াপট্টি পল্লী উন্নয়ন সংস্থা, সেপ বাংলাদেশ, স্বকল্প সোসাইটি, পিটিএস, দিনাজপুর পল্লী উন্নয়ন প্রচেস্টা, সাধনা মহিলা উন্নয়ন সংস্থা, এসআইডিপি, দীপ্তি ভ‚বন, বেসিক, বিএসডিএ, পল্লী গ্রাম উন্নয়ন কেন্দ্র, নর্দান ডেভলমেন্ট অর্গানাইজেশন, আল ফালাহ আ’ম উন্নয়ন সংস্থা, ভিএসডিএ, সোসাইটি ফর উদ্যোগ এর নির্বাহী পরিচালকগণ অংশগ্রহণ করেন।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে নানা আয়োজনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত
ডিসেম্বর ২, ২০২৫
































