আমন্ত্রণ প্রতিবেদক, দিনাজপুর :
এমবিএসকে কর্তৃক বাস্তবায়িত এবং পিকেএসএফ এর অর্থায়নে বেইজ প্রকল্পের আওতায় নি¤œ আয়ের পরিবারভুক্ত তরুণ ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে সোমবার ১১ মার্চ ১৬ দিনব্যাপী প্রতি ব্যাচে ২০ জন করে ৭টি শাখায় প্রশিক্ষণ শুরু হয়েছে।
প্রশিক্ষণটির উদ্বোধন করতে গিয়ে এমবিএসকে’র নির্বাহী প্রধান মোসা. সুলতানা রাজিয়া বেগম বলেন, প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে নিজেদের এবং পরিবারের সদস্যদের স্বনির্ভর করতে কাজে লাগাতে হবে। এজন প্রকৃত উদ্যোক্তা দেশ ও জাতির উন্নয়নে স্মার্ট বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে। চাকুরীর পিছনে না ঘুরে প্রশিক্ষণ নিয়ে স্বনির্ভর হলে অর্থনৈতিক ক্ষমতায়ন হবে।
সংস্থার প্রকল্প সমন্বয়কারী হিরা লাল বিশ্বাস জানান, উক্ত প্রশিক্ষণে নি¤œ আয়ের পরিবারভুক্ত তরুণ ক্ষুদ্র উদ্যোক্তাদের ১৬ দিনের মধ্যে ১৩ দিন ইনডোর প্রশিক্ষণ এবং বাকি ৩ দিন বিভিন্ন উদ্যোক্তাদের সফল উদ্যোগ সরাসরি পরিদর্শন করানো হয়। ইনডোর প্রশিক্ষণের মধ্যে বিভিন্ন বিষয় যেমন সাধারণ ব্যবসায় ব্যবস্থাপনা, জীবন দক্ষতা উন্নয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা ও ব্যবসায় ধারাবাহিকতাসহ বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এবং উদ্যোগ পরিদর্শনের সময় বিভিন্ন উদ্যোক্তাদের সফল উদ্যোগ পরিদর্শনসহ তাদের সফলতার পিছনের গল্পগুলো প্রশিক্ষনার্থীগণ শুনে এবং অর্থায়নের উৎস সম্পর্কে জানেন। এসময় উপস্থিত ছিলেন প্রশিক্ষণ মোঃ বোরহান উদ্দিন এবং মো. কফিল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্থার প্রধন ঋণ সমন্বয়কারী মোঃ আশরাফুল আলম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রকল্প সমন্বয়কারী হিরা লাল বিশ্বাস।
দিনাজপুরে তরুণ উদ্যোক্তাদের নিয়ে ব্যবসায় ব্যবস্থাপনা ও উদ্যোগ উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
মার্চ ১২, ২০২৪


































