জিন্নাত হোসেন, দিনাজপুর :
মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে দিনাজপুর জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত বিজয় মেলার সমাপনী উপলক্ষ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম হাবিবুল হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. মোরশেদ আলী খান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. রওনাকুল ইসলাম প্রমুখ।
লোকভবন প্রাঙ্গণে দিনাজপুর জেলা প্রশাসন কর্তৃক বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত বিজয় মেলা-২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে ঈদগাহ্ আবাসিক এলাকার সোনারতরী বুটিক্স মহিলা উন্নয়ন সংস্থার স্বত্বাধিকারী ফারাহ্ দিবা ও অন্যান্যদের হাতে পুরস্কারের সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আমন্ত্রণ/এজি
দিনাজপুরে জেলা প্রশাসনের বিজয় মেলার সমাপনী
ডিসেম্বর ২১, ২০২৫
































