মো. ইউসুফ আলী, বিশেষ প্রতিবেদক, দিনাজপুর :
জনস্বাস্থ্যপুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের বাস্তবায়নে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন -২০২৬ এর সাংবাদিক অবহিতকরণ ও সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়|
আজ বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শহীদ ডাক্তার আব্দুল জব্বার মিলনায়তনে সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলনের সভায় দিনাজপুর সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মো. গোলাম রসূল রাব্বির সভাপতিত্বে সরকারি কর্মকর্তা বৃন্দ ও ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন|
আলোচনা শুরুতেই অনুষ্ঠানের সভাপতি সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) স্বাগত বক্তব্যে বলেন, দিনাজপুর জেলায় ২ হাজার ৬ শত ১৬ টি কেন্দ্রে ৩ লক্ষ ৮৫ হাজার ২২১টি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল সেবন করা হবে এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সের শিশুদের সংখ্যা ৪৩ হাজার ৭৯ জন আর ১২ মাস থেকে ৫৯ মাস শিশুদের সংখ্যা ৩ লক্ষ ৪২ হাজার ১৪২ জন| এর জন্য মাঠকর্মী ও স্বেচ্ছাসেবক ক্যাম্পেইনে থাকবে ৫ হাজার ৮৪৪ জন । তিনি আরও বলেন, শরীরের জন্য ভিটামিন এ অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান । শুধুমাত্র রাতকানা রোগের জন্য ভিটামিন এ দরকার তাই না| শিশুদের দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যা শিশুকে ডায়রিয়া আমাশয় এমন কি শিশুদের রোগ জীবানু সংক্রমনের তীব্রতা হ্রাস করে । আমরা শাকসবজি, ফলমূল ও প্রাণিস উৎস থেকে ভিটামিন এ গ্রহণ করতে পারি। জেলায় ২৮শে জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন দিনাজপুর জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট নূরে আলম সিদ্দিকী, দিনাজপুর পরিবার ও পরিকল্পনা উপপরিচালক এটিএম নাজমুল হুদা, দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার ও সদর উপজেলা প. প. কর্মকর্তা ডা. মোছা. সাদরাতুন মুনতাহিনা প্রমুখ।
উন্মুক্ত আলোচনায় বিভিন্ন তথ্যাদি সম্পর্কে প্রশ্ন করেন সাংবাদিক মোর্শেদুর রহমান, রতন সিং, রুস্তম আলী মন্ডল, মো. ইউসুফ আলী, খাদেমুল ইসলাম, মো. আবুল কাশেম, মো. রেজাউল করিম , বিপুল সরকার সানি প্রমুখ সাংবাদিক।
মিাল্টিমিডিয়ার মাধ্যমে তথ্যভিত্তিক উপস্থাপনা করেন সিভিল সার্জন অফিসের ডা. শুভ রায়। জেলার ইপিআই সুপারিটেন্ডেন্ট মো. সাইফুল ইসলাম সার্বিক দায়িত্বে ছিলেন।
আমন্ত্রণ/এজি
দিনাজপুরে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
জুন ২৫, ২০২৬
































