মো. ইউসুফ আলী, বিশেষ প্রতিবেদক, দিনাজপুর :
দিনাজপুর জেলা শাখা বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের উদ্যোগে জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আজ মঙ্গলবার (৩ ফেব্রæয়ারি) সকাল সাড়ে টায় বিক্ষোভ সহ কর্মবিরতি পালিত করা হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে “পে-স্কেল কোন দয়া বা অনুগ্রহ নয়, এটি প্রজাতন্ত্রের কর্মচারীগণের ন্যার্য্য ও সাংবিধানিক অধিকার” এই শ্লোগানকে সামনে রেখে সংগঠনের উদ্যোগে দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালত চত্বর, দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বর এবং শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ কর্মসূচী ও কর্মবিরতি পালন করা হয়েছে।
কর্মসূচী চলাকালে দাবির সমর্থনে বক্তব্য রাখেন বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. মজিবর রহমান, সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহীন, সাংগঠনিক সম্পাদক জয় গোপাল, কোষাধ্যক্ষ মো. তফিজুল ইসলাম প্রমুখ।
কর্মসূচীতে জেলার বিভিন্ন আদালতের বিচার বিভাগীয় কর্মচারীরা অংশগ্রহণ করেন। জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বিক্ষোভ কর্মসূচীতে জেলা প্রশাসক কার্যালয়ের সকল কর্মচারীরা একাত্মতা প্রকাশ করেন।
নেতৃবৃন্দ বলেন, বিচার বিভাগ রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এই বিভাগের কর্মচারীরা ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।দীর্ঘদিন ধরে বিচার বিভাগীয় কর্মচারীরা বৈষম্যের শিকার হয়ে আসছেন। অথচ তাদের ন্যায্য দাবি উপেক্ষিত থাকা দুঃখজনক। দ্রæত জাতীয় পে-স্কেল ঘোষণা করে তা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
নেতৃবৃন্দ বলেন, কেন্দ্রীয় কর্মসূচীর অপেক্ষায় আমরা রয়েছি। যখন কেন্দ্রীয় কর্মসূচী ঘোষণা দিবে আমরা সকলেই আবার এই কর্মসূচী দিনাজপুর জেলায় পালন করব।
আমন্ত্রণ/এজি
দিনাজপুরে জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন বিক্ষোভ সহ কর্মবিরতি পালিত
ফেব্রুয়ারি ৩, ২০২৬
































