রফিক প্লাবন, দৈনিক আমন্ত্রণ, দিনাজপুর :
দিনাজপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপন করা হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল “সুস্থ শ্রমিক শোভন কর্ম পরিবেশ, গড়ে তুলবে স্মার্ট বাংলাদেশ”।
রোববার (২৮ এপ্রিল) সকালে দিনাজপুর জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, দিনাজপুরের আয়োজনে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কর্মসুচির উদ্বোধন করা হয়। এরপর এক বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডাইফ) এর উপমহাপরিদর্শক আব্দুল্লাহ আল সাকিব মুবাররাত। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন ডাইফ এর শ্রম পরিদর্শক (স্বাস্থ্য) সুদীপ্ত রায়। সঞ্চালনা করেন ডাইফ এর শ্রম পরিদর্শক (সাধারণ) সানজিদা জান্নাত।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ডাইফ এর শ্রম পরিদর্শক (সাধারণ) মো. ফরহাদ হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব সোহাগ চন্দ্র সাহা। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর আঞ্চলিক শ্রম দপ্তরের উপপরিচালক আবুল বাসার।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন দিনাজপুর জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জহির শাহ। দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলায় বিডা কর্তৃক গঠিত সমন্বিত পরিদর্শন টিমের আহব্বায়ক সদস্য সচিব এবং সদস্যগণ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম অধিদপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারী সভায় উপস্থিত ছিলেন। এনজিও প্রতিনিধি হিসেবে সভায় অংশ গ্রহণ করেন ওয়ার্ল্ড ভিশন, দিনাজপুর এর ম্যানেজার তাপস রায়।
দিনাজপুরে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপন
মে ১, ২০২৪






























