কাশী কুমার দাস, দিনাজপুর :
দিনাজপুরে চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির তিন সদস্যের পদোন্নতিতে বুধবার (২১ জানুয়ারি) সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছাসহ সংবর্ধনা প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সমিতির অস্থায়ী কার্যালয়ে সকাল পৌণে ৯ টায় সমিতির সভাপতি মো. ফরিদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সমিতির কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শাহীন (জেলা জজ কোর্টের কর্মচারী), সমিতির সহ-সভাপতি মো. কামাল হোসেন (দিনাজপুর টেক্সটাইল ইনস্টিটিউট এর কর্মচারী) ও সমিতির মহিলা বিষয়ক সম্পাদিকা মোছা. জেসমিন আক্তার জেসিকে (জেলা মৎস্য অফিসের কর্মচারী) ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি মো. গাফফারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মাজেদুর রহমান, দিনাজপুর জেলা কালেক্টর ইউনিটের সাধারণ সম্পাদক ও সমিতির সহ-সভাপতি মো. মোজাহারুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব হাফিজুর রহমান, সহ-মহিলা সম্পাদক মোছা. শাহিদা খাতুন ও প্রবীন সদস্য আব্দুর রহমান মোল্লা।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মো. ফরিদ হোসেন বলেন, সমিতির সদস্যরা পদোন্নতি পাওয়াতে আমরা আনন্দিত। সাংগঠনিকভাবে তাদের মূল্যায়ন করতে আমারা এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছি।
আমন্ত্রণ/এজি
দিনাজপুরে চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির তিন সদস্যের পদোন্নতিতে সংবর্ধনা
জানুয়ারি ২২, ২০২৬
































