মো. ইউসুফ আলী, দিনাজপুর :
দিনাজপুরে খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসতপাতাল পরিদর্শন করলেন আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের ক্যান্সার বিশেষজ্ঞগণ। আজ শনিবার (৮ ফেব্রæয়ারি) দিনাজপুরে খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসতপাতাল পরিদর্শন করলেন আর্ন্তজাতিক ও জাতীয় পর্যায়ের ক্যান্সার বিশেষজ্ঞগণ।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিনিয়র কনসালটেন্ট (গাইনী অনকোলজি) ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গাইনী অনকোলজি বিভাগ অধ্যাপক আর্ন্তজাতিক ও জাতীয় পর্যায়ের ক্যান্সার বিশেষজ্ঞ ডা. সাবেরা খাতুনের নেতৃত্বে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে ক্যান্সার বিশেষজ্ঞগণের মধ্যে ছিলেন ডা. শফিউল আলম, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক (অবস্ এন্ড গাইনী বিভাগ) ডা. কাশেফা খাতুন, ক্যান্সার বিশেষজ্ঞ ডা. মো. শফিউল আলম, প্রকৌশলী আসাদুজ্জামান খান, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডা. আরজু শামীমা রহমান, দিনাজপুরের গাইনী বিশেষজ্ঞ ডা. নুসরাত শারমিন নিপা প্রমুখ।
এসময় দিনাজপুর খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসতপাতালের সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল কবির, জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক ডা. জিয়াউল হক জিয়া, নির্বাহী সদস্য গোলাম গাউস মন্টু, লিয়াজো অফিসার গোলাম রসুল রকেট, সিইও সৈয়দ মেজবাহ আলম, মেডিকেল অফিসার ডা. বহ্নি রায়, হাসপাতালের ম্যানেজার আকতার শামীম উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল পরিদর্শনে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের ক্যান্সার বিশেষজ্ঞরা
ফেব্রুয়ারি ৮, ২০২৫


































