আব্দুর রাজ্জাক, দিনাজপুর :
দিনাজপুরে কৃষক-কৃষাণীর মাঝে নিম গাছের চারা বিতরণ করা হয়েছে। রোববার (২৭ জুলাই) সদর উপজেলার উথরাইল ইউনিয়নের বিভিন্ন গ্রামের কৃষক কৃষাণীর মাঝে ৯৫ টি নিম গাছের চারা বিতরণ করা হয়।
গ্রামে গ্রামে গিয়ে নিম গাছের চারা গুলো বিতরণ করেন দিনাজপুরের এমবিএসকে এর কৃষি অফিসার হোসেন মো.আবু সুফিয়ান। নিজস্ব অর্থায়নে ও তার বন্ধু মো. সাইফুল ইসলাম,মো.আতিয়ার রহমান,সুব্রত অধিকারী,শাহরিয়ার পিপল এর সহযোগিতায় এই গাছের চারা গুলো বিতরণ করা হয়।
এমবিএসকে এর কৃষি অফিসার হোসেন মো.আবু সুফিয়ান বলেন,পরিবেশ, কৃষি ও মানব স্বাস্থ্য নিমের অপরিসীম ভূমিকা রয়েছে। বর্তমানে যে স্কাবিস রোগ নিয়ে এত আলোচনা হচ্ছে তা নিমের জল দিয়ে দ্রুত আরোগ্য লাভ করা যায়। নিমের জল ব্যবহার করে নিরাপদ খাদ্য উৎপাদন করা সম্ভব ও বিভিন্ন জায়গায় তা ব্যবহার করা হচ্ছে। ফলাফল খুবই ভালো।পরিবেশের বাতাস কে বিশুদ্ধ করে এই নিমের গাছ। নিমের ডাল অনেকে দাতন হিসেবে ব্যবহার করে।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে কৃষক-কৃষাণীর মাঝে নিম গাছের চারা বিতরণ
জুলাই ২৮, ২০২৫


































