নবাবগঞ্জ (দিনাজপুর) :
দিনাজপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনিদের নিয়ে ৭০ দিনব্যাপী “ওয়েল্ডিং ৬জি প্রশিক্ষণ”এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।বুধবার (৯ জুলাই)সকাল ১০ টায় দিনাজপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজিত আলোচনা সভার মাধ্যমে এই সমাপনী অনুষ্ঠান শুরু হয়।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট নূরুজ্জামান, পিভিএম ও সার্কেল অ্যাডজুটেন্ট মনজুরা খাতুনসহ প্রশিক্ষণের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
প্রশিক্ষণ অনুষ্ঠানে রংপুর ও রাজশাহী বিভাগের মোট ১৬টি জেলার ৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। তাদেরকে আধুনিক ওয়েল্ডিং প্রযুক্তি ও ৬জি মানের কাজের উপর হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।প্রশিক্ষণ শেষে সকলের মাঝে সনদ বিতরণ করে তাদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করা হয়।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে ওয়েল্ডিং ৬জি প্রশিক্ষণের সমাপনী আলোচনা সভা অনুষ্ঠিত
জুলাই ১০, ২০২৫


































