কাশী কুমার দাশ, দিনাজপুর :
দিনাজপুর মহারাজা উচ্চ বিদ্যালয়ের মাঠে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে আজ শুক্রবার (২২ আগস্ট) দিনাজপুরের ঐতিহ্যবাহী ১০তম ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
দিনাজপুর ফুটবল ফেডারেশনের সভাপতি গোলাম নবী দুলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক। স্বাগত বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও উক্ত টুর্ণামেন্টের প্রধান পৃষ্ঠপোষক মো. রেহাতুল ইসলাম খোকা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর চাউল কল মালিক গ্রæপের সভাপতি মোসাদ্দেক হুসেন, দিনাজপুর শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, চেম্বারের সিনিয়র সহসভাপতি মো. আখতারুজ্জামান জুয়েল, সহসভাপতি মো. শামীম কবির, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সাধারণ সম্পাদক একেএম আজাদ, এসআরএ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ ও পরিচালক মো. মোস্তাহিদ আসিফ, মহারাজা স্কুলের প্রধান শিক্ষক মোঃ মাসউদ আলম। সূচনা বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্ট কমিটির আহবায়ক সৈয়দ শপু আহমেদ।
শুভেচ্ছ বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব হুমায়ুন কবির আপেল। দ্বিতীয় পর্বে পুরষ্কার বিতরণ করেন বিএনপি নেতা হাফিজুর রহমান সরকার। উদ্বোধনী খেলায় অংশ নেয় দাউদপুর ফুটবল একাডেমি নবাবগঞ্জ বনাম শাপলা পাঠাগার ও সংঘ পঞ্চগড়। ২-২ গোলে ড্র হলে ট্রাইবেকারে ৩-৪ গোলে দাউদপুর ফুটবল একাডেমি নবাবগঞ্জ জয়লাভ করে। আগামীকাল শনিবার (২৩ আগস্ট) মাঠে নামবে রাণীরবন্দর ফুটবল একাডমি বনাম ডাব্ল,এফ,সি ফুলবাড়ী। ধারা ভাষ্যকর হিসেবে ধারা বর্ণনা করেন এমএ রফিক এবং রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন মো. ওবায়েদুর রহমান, মতিউর রহমান, মোস্তাফিজুর রহমান ও ফয়জার রহমান।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
আগস্ট ২২, ২০২৫


































