কাশী কুমার দাস, দিনাজপুর :
দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর-এ-আলম বলেছেন, ইউনিয়ন পর্যায়ে জনপ্রতিনিধিদের মাধ্যমে ভ‚মিহীনদের খাস জমি বন্দোবস্ত দেয়া হচ্ছে। নারী ভ‚মিহীনদের জন্য প্রতি সপ্তাহের বুধবার ইউএনও অফিসে গণশুনানী কার্যক্রম চালু রয়েছে। সেখানে আপনারা আপনাদের খাস জমি প্রাপ্তিসহ বিভিন্ন সমস্যা তুলে ধরতে পারবেন। শর্ত সাপেক্ষে আমাদের বিভিন্ন দপ্তর স্বল্প সুদে নারীদের স্বাবলম্বি ও নারীর ক্ষমতায়ন বৃদ্ধির জন্য নারীদের ঋণ প্রদান করা হচ্ছে।
“প্রতিষ্ঠিত হউক ভ‚মিতে নারীর অধিকার ও মানবাধিকার”-এই শ্লোগানকে সামনে রেখে আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) জেলা জন-নারী ঐক্য পরিষদ দিনাজপুর এর আয়োজনে এবং কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) দিনাজপুর এর সহযোগিতায় দিনাজপুর শিশুএকাডেমি মিলনায়তনে দিনাজপুর জেলার ৯টি উপলজেলার জন-নারী ঐক্য পরিষদের সদস্যদের অংশগ্রহণে জেলা জন-নারী ঐক্য পরিষদের ভ‚মি অধিকার ও কৃষি ভ‚মি সংস্কার বিষয়ক জনসমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
জেলা জন-নারী ঐক্য পরিষদ দিনাজপুর এর সভা প্রধান সাবিত্রি রায় এর সভাপতিত্বে সম্মানীত আলোচক হিসেবে আলোচনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক মোর্শেদ আলী খান ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. মইনুল হক। স্বাগত বক্তব্য রাখেন সিডিএ’র মাঠ সমন্বয়কারী জাহেদুর রহমান জাহিদ। মূল ধারণাপত্র পাঠ করেন জন-নারী ঐক্য পরিষদ এর যুবনেত্রী রুনা মুর্মু।
শুভেচ্ছা বক্তব্য রাখেন জন-নারী ঐক্য পরিষদের সাহানা বেগম, জিটিভি দিনাজপুর জেলা প্রতিনিধি তনুজা শারমিন তনু, জনসংগঠনের সভানেত্রী সাবিনা হেম্ব্রম, জেলা ভ‚মিহীন সমন্বয় পরিষদ দিনাজপুরের সভা প্রধান মো. লুৎফর রহমান।
সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা জন-নারী ঐক্য পরিষদ দিনাজপুরের সাধারন সম্পাদক মোকলেসুনা খাতুন। সার্বিক তত্ত¡াবধানে ছিলেন সিডিএ’র আঞ্চলিক সমন্বয়কারী বিনয় কুমার রায়।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে ইউনিয়ন পর্যায়ে জনপ্রতিনিধিদের মাধ্যমে ভ‚মিহীনদের খাস জমি বন্দোবস্ত দেয়া হচ্ছে –অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)
নভেম্বর ২৬, ২০২৪


































