কাশী কুমার দাস, দিনাজপুর :
দিনাজপুরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আঞ্জুমান মফিদুল ইসলামের উদ্যোগে আজ শনিবার (২৭ ডিসেম্বর) অসহায় শীতার্ত, প্রতিবন্ধী এবং অসচ্ছল নারী-পুরুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। দিনাজপুর স্টেশন রোডস্থ তাদের কার্যলয়ে আয়োজিত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্জুমান মফিদুল ইসলাম দিনাজপুর জেলা শাখার সভাপতি সাবেক দিনাজপুর পৌরসভা চেয়ারম্যান সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু।
এতে বক্তব্য রাখেন জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি, বীর মুক্তি যোদ্ধা, লায়ন এ্যাড. এমএ মজিদ, সাধারণ সম্পাদক মো. মহশিনুল কালাম, নির্বাহী সদস্য মো. তারেক ইবনে নাসিম, সিদ্দিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন অফিস সহকারী মো. শাহজাহান আলী। সার্বিক তত্বাবধানে ছিলেন দর্জি প্রশিক্ষক রুখশানা বেগম।
বক্তারা বলেন, দিনাজপুরের ঐতিহ্যবাহী জন কল্যাণমূলক সংগঠন আঞ্জুমান মফিদুল ইসলাম বেওয়ারিশ লাশ দাফনের পাশাপাশি নারীদের স্বাভলম্বি করে গড়ে তুলতে আমরা তাদের প্রশিক্ষণ দিয়ে বিনামূল্যে সেলাই মেশিন প্রদানসহ বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম বাস্তবায়ন করে আসছি। আমরা মনে করি সরকারি বা বেসরকারী পর্যায়ের মানুষদের পাশাপাশি সমাজে বিত্তশালী মানুষদের অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো উচিত।
আমন্ত্রণ/এজি
দিনাজপুরে আঞ্জুমান মুফিদুল ইসলামের শীতবস্ত্র কম্বল বিতরণ
ডিসেম্বর ২৭, ২০২৫


































