মো. নুর ইসলাম, দিনাজপুর :
দিনাজপুরের একটি স্বনামধন্য কোচিং সেন্টার আইকন কোচিং সেন্টারের উদ্যোগে শনিবার (১ ফেব্রæয়ারি) অরিয়েন্টেশন এবং মোটিভেশনাল ক্লাস ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত ওরিয়েন্টেশন ও মোটিভেশনাল ক্লাসের অনুষ্ঠানে অত্র কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা ও পরিচালক এম সাইফুল বারী এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে।
অনুষ্ঠানে কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক এম সাইফুল বারী তার বক্তব্যে বলেন, বিভিন্ন কোচিং সেন্টার তারা তাদের ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য শিক্ষার্থীদের বিভিন্ন লোভ এবং কমিশনের আশা দেখিয়ে কোচিংয়ে ভর্তি করিয়ে সঠিক মানের পাঠদান কার্যক্রম করায় না। বিভিন্ন কোচিং সেন্টার স্বনামধন্য প্রতিষ্ঠানের শিক্ষকদের নাম ভাঙ্গিয়ে শিক্ষার্থী ভর্তি করায়, ভর্তির পরে ওরিয়েন্টেশন ক্লাস বা পরিচিতি সভায় বিভিন্ন নামিদামি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং মেধাবী ছাত্রদের মাধ্যামে পরিচিতি করিয়ে পরবর্তীতে ক্লাসের পাঠদান কার্যক্রমে তাদের কোন হদিস পাওয়া যায় না। আমার এই কোচিংয়ে মিথ্যা কোন আশ্বাস না দেখিয়ে শিক্ষার মান সঠিক রাখার লক্ষ্যে সৎ ও নিষ্ঠার সাথে আমি আমার কার্যক্রম পরিচালনা করে থাকি। সঠিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে গিয়ে আমার অনেক সময় ও ভর্তুকি দিতে হয় তবুও আমি শিক্ষার্থীদের ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে সেদিকে কোন কমতি রাখি না। এজন্য আমার কোচিং এর যে সুনাম রয়েছে সেই সুনাম আমি ধরে রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার কোচিং এর অন্যান্য সকল শিক্ষকদের যথেষ্ট অবদান রয়েছে তাদের ভুলে গেলে হবে না, আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমার কাজ পরিচালনার ক্ষেত্রে বিভিন্নভাবে বিভিন্ন শ্রেণির শুভাকাক্সক্ষীগণ যারা আমাকে সহযোগিতা করেছেন তাদেরও ধন্যবাদ জানাই।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে “আইকন” কোচিং- এর ওরিয়েন্টেশন ও মোটিভেশনাল ক্লাস অনুষ্ঠিত
ফেব্রুয়ারি ২, ২০২৫

































