জিন্নাত হোসেন, দিনাজপুর :
রেজিষ্টেশন বিহীন অবৈধ জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত দিনাজপুর জেলা ব্যাটারী চালিত ইজি-বাইক মালিক-শ্রমিক-চালক সোসাইটির বেআইনি সাংগঠনিক কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন ও জেলা প্রসাশক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) দিনাজপুর সদর উপজেলা অটোরিক্সা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শহরের জোড়াব্রিজ সংলগ্ন দিনাজপুর সদর উপজেলা অটোরিক্সা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সম্মুখ সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এতে দাবির সমর্থনে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা অটোরিক্সা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নয়ন ও সাধারণ সম্পাদক মো. আরমান।
মানববন্ধন শেষে দুপুর ১২টায় সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারলিপিতে বলা হয় রেজিষ্ট্রেশন বিহীন অবৈধ জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত দিনাজপুর জেলা ব্যাটারী চালিত ইজি-বাইক মালিক-শ্রমিক-চালক সোসাইটির বে-আইনি সকল প্রকার কার্যক্রম নিষিদ্ধ করার পরও এই বেনামী রেজিষ্ট্রেশনবিহীন সংগঠনটি হঠাৎ করে গত ৫ ফেব্রæয়ারি সকাল ৬টা থেকে দিনাজপুর শহরে সাধারণ অটোরিক্সা শ্রমিকের উপর ঝাপাইয়া পড়ে, অটোরিক্সার চাবি কেড়ে নেয় এবং অসুস্থ রোগী ও স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের অটোরিক্সা থেকে নামিয়ে দেয় এবং বেশ কয়েকটি অটোরিক্সা ভাংচুর চালায়। দিনাজপুর শহরে প্রধান প্রধান সড়কে অটোরিক্সা আটকিয়ে নানা রকম হয়রানি করা হয়। রেজিষ্টেশন বিহীন ইজিবাইক সংগঠনটি দিনাজপুর আর কোনদিন যেন অটোরিক্সাওয়ালাদের হয়রানি করতে না পারে সেজন্য জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে অটো রিক্সা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন।
জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মো. রিয়াজ উদ্দিন।
আমন্ত্রণ/এজি

































