কাশী কুমার দাস, দিনাজপুর :
দিনাজপুরের শেখপুরা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি. (রেজিঃ নং-১২৭) শেখপুরা (১৭ নং রেলগেট) সদর, দিনাজপুরের ত্রি-বার্ষিক নির্বাচনে আইনুল হক সভাপতি ও শফিকুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৮ অক্টোবর) রাতে অনুষ্ঠিত নির্বাচনে নির্বাচিতরা হলেন, মো. আইনুল হক (১) ছাতা মার্কা ১৭৬ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী মো. বেলাল হোসেন (১) চেয়ার মার্কা ৫৮ ভোট পেয়েছেন। এছাড়া সহ-সভাপতি মো. আজিজুল ইসলাম (আনারাস মার্কা) ১৫৪ ভোটে, সাধারণ সম্পাদক পদে (গোলাপফুল মার্কা) শফিকুল ইসলাম ২০২ ভোটে, সহ-সাধারন সম্পাদক পদে (কলস মার্কা) মো. রফিকুল ইসলাম রফিক ১৬৪ ভোটে, সাংগঠনিক সম্পাক পদে মো. আলমগীর মোল্লা ( খেজুর গাছ মার্কা) ১২৩ ভোটে, কোষাধ্যক্ষ পদে মো. সাইফুল ইসলাম (মোমবাতী মার্কা) ১৪০ ভোটে, প্রচার সম্পাদক পদে মো. বেলাল হোসেন-২ (মাইক মার্কা) ১৩৪ ভোটে, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. আইয়ুব (ফুটবল মার্কা) ১৭১ ভোটে, কার্যনির্বাহী সদস্য মো. হাসান আলী, মো. আব্দুল মজিদ (১), মো. আজাহার আলী বাবু ও মো. রেজাউল ইসলাম নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার সাজেদুর রহমান সাজু, সহকারী কমিশনার মো. মতিয়ার রহমান, মো. জাহিদ হাসান, মো. সিরাজুল ইসলাম সিরাজ ও মো. জমিস উদ্দিন জানান, সমিতির ভোটার সংখ্যা ২৫৭ জন, ভোট পড়েছে ২৩৪টি। ভোট ১২টি পদে ২২ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করেন।
নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, সমিতির সাবেক সভাপতি মো. ফরিদ হোসেনসহ পুলিশ কর্মকর্তা, গোয়েন্দা বিভাগের কর্মকর্তা ও সমবায় দপ্তরের কর্মকর্তারা।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরের শেখপুরা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি’র নির্বাচনে আইনুল সভাপতি ও শফিকুল সাধারণ সম্পাদক নির্বাচিত
অক্টোবর ১৯, ২০২৫


































