কাশী কুমার দাস, দিনাজপুর :
প্রতিবছরের মতো এবারেও নানা আয়োজনের মধ্যে দিয়ে দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান নবরূপীর আয়োজনে বিজয় দিবসকে সামনে রেখে আজ বুধবার (১৮ ডিসেম্বর) নবরূপী কার্যালয়ের হলরুমে “বিজয়ানন্দে উদ্ভাসিত হোক সকলের হৃদয়” শীর্ষক আলোচনা সভা, আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
“বিজয় দিবস তুমি বাঙ্গালীর অহংকার- তুমি কোটি জনতার বিজয় নিশান” এই শ্লোগানকে সামনে রেখে নবরূপীর সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে আলোচ্যক হিসেবে আলোচনা করেন নবরূপীর সহ-সভাপতি মো. নাজমুল হক, সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান নিউ, নবরূপীর সুরবানী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মো. লুৎফর রহমান, চারুকলা সম্পাদক বিলকিস জান্নাত, দপ্তর সম্পাদক মো. আকবর আলী, নবরূপীর সংগীত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহম্মেদের পরিচালনায় সঙ্গীতানুষ্ঠানে সমবেদ কন্ঠে দেশের গান পরিবেশন করে গ্রেসী মুর্মু, নেহারিকা, সিলভিয়া, হুমায়রা হোসেন, জুলিয়েট, রজব আলী, শিউলি দে ও ফরহাদ আহম্মেদ। তবলায় ছিলেন আমির আলী ও গিটারে ছিলেন রাকিব হাসান রানা।
কবিতা আবৃত্তি করেন গবেষক-কলামিষ্ট মো. জোবায়ের আলী জুয়েল, ডা. খাদিজা নাহিদ ইভা ও ম. মিজু। সঞ্চালকের দায়িত্ব পালন করেন নবরূপীর নাট্য সম্পাদক শামীম রাজা। সার্বিক তত্ত¡াবধায়নে ছিলেন মো. আনোয়ার হোসেন আঙ্গুর।
সভাপতির বক্তব্যে আব্দুস সামাদ বলেন, স্বাধীনতা অর্জন করা যতটা কষ্ট, স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বেশি কষ্ট। এজন্য আমরা মনে করি সাংস্কৃতিক চর্চার মাধ্যমে আমাদের প্রজন্ম শিল্পীদের মাঝে দেশপ্রেম গড়ে উঠবে এবং দেশকে ভালোবাসবে।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরের নবরূপীর উদ্যোগে বিজয়ানন্দে উদ্ভাসিত হোক সকলের হৃদয় শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ডিসেম্বর ১৮, ২০২৪


































