কাশী কুমার দাশ, দিনাজপুর :
দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. বোরহান উদ্দীন বলেছেন দলিত ও নি¤œবর্ণের জনগোষ্ঠীর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। বৈষম্য বিলোপ আইনকে সামনে রেখে দলিত যুবদের নেতৃত্বে বিকাশ ঘটাতে পারলে সকলের জন্য বিকল্প জীবিকায়নের সুযোগ সৃষ্টি হবে।
বৃহস্পতিবার (৮ মে) সদর ইউএনও অফিস সম্মেলন কক্ষে ঝানজিরা সমাজ কল্যাণ সংস্থা (জেএসকেএস) এর আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এর সহযোগিতায় দলিত ইয়ুথ ফর ডিগনিটি (ডিওয়াইডি) প্রকল্পের মাধ্যমে সরকারি কর্মকর্তা, দলিত সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে সম্বনয় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
জেএসকেএস এর নির্বাহী পরিচালক মোস্তফা কামালের সভাপতিত্বে চলমান কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখতে গিয়ে ডিওয়াইডি প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর মর্জিনা রুপা বলেন, দলিত যুব নেতৃত্ব বিকাশের মাধ্যমে ক্ষমতায়ন ও তাদের মর্যাদা প্রতিষ্ঠায় এই প্রকল্প কাজ করে যাচ্ছে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোর্শেদ আলী খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মেরাজুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. মতিউর রহমান, উপজেলা সমবায় অফিসার হাফিজুর ইসলাম, মেডিকেল অফিসার ডা. হোসেন মোহাম্মদ নাহিদ।
অংশগ্রহনকারীদের মধ্যে বক্তব্য রাখেন শেখপুরা ইউনিয়নের ইউপি প্রশাসনিক কর্মকর্তা মমতাজ উদ্দীন আহম্মেদ, মো. জাকির হোসেন, মোছা. মাসুদা পারভীন, রবি দাস সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি দিলচাঁদ দাস, সহ-সাধারণ সম্পাদক রাসমনি, হরিজন বাঁশফোঁড় কল্যাণ পরিষদের সহ সভাপতি হরিদেব ও জেলা হরিজন হেলা সমাজের সভাপতি রাজকুমার প্রধান।
আমন্ত্রণ/এসিজি
জেএসকেএস’র সমন্বয় সভায় ইউএনও সদর দলিত ও নিম্নবর্ণের জনগোষ্ঠীর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে
মে ৯, ২০২৫
































