কাশী কুমার দাস, দিনাজপুর :
দিনাজপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সুইহারীস্থ চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজে “বাংলাদেশকে বদলাই-পৃথিবী বদলাই” এই শ্লোগানকে সামনে রেখে আজ বুধবার (৮ জানুয়ারি) নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে একমাস ব্যাপী তারুণ্যের উৎসবের উদ্বোধন করা হয়েছে।
তারুণ্যের উৎসবের উদ্বোধন করতে গিয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাকিল আহমেদ বলেন, এই উৎসবের কর্মসূচীর মধ্যে রয়েছে পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ ও প্রতিষ্ঠান প্রাঙ্গনে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করবে। পরিবেশের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে পলিথিন, প্লাস্টিক বর্জন ও পরিবেশে সুরক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে স্কুল ছুটির পর তোমাদের সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে তারুন্যের উদ্ভাবনী সক্ষমতা বাড়ানো সম্ভব হবে বলে আমাদের বিশ্বাস। শিক্ষকরা তোমাদের এই কার্যক্রম প্রতিনিয়ত মনিটরিং করবেন তা একমাস পর তোমাদের মধ্যে বিজয়ীদের ১ম, ২য় ও ৩য় জনকে পুরষ্কৃত করা হবে।
স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান মো. আফজাল হোসেন। শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের তারুণ্যে উৎসবের সার্বিক তত্ত্বাবধায়ন করেন প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক ও দিনাজপুরের বিশিষ্ট রেফারী মো. ওবায়েদুর রহমান।
আমন্ত্রণ/এসিজি
চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজে একমাস ব্যাপী তারুণ্যের উৎসবের উদ্বোধন
জানুয়ারি ৮, ২০২৫
































