মোরশেদ-উল-আলম, চিরিরবন্দর (দিনাজপুর) :
দিনাজপুরের চিরিরবন্দরে অসুস্থ গরু জবাই করার অপরাধে মাংস ব্যবসায়ীকে জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা। মঙ্গলবার সন্ধার পুর্ব মুহুর্তে উপজেলার রানীরবন্দরহাটে এ জরিমানা করা হয়।
জানা গেছে, মঙ্গলবার সন্ধার পুর্ব মুহুর্তে উপজেলার নশরতপুর ইউনিয়নের নশরতপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে মাংস ব্যবসায়ী নুরল আমিন রানীরবন্দরহাটে মাংস বিক্রি করার জন্য একটি অসুস্থ গরু জবাই করেন।
গোপনে সংবাদ পেয়ে রানীরবন্দরহাট পরিদর্শনে এসে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাংস ব্যবসায়ী নুরল আমিনকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। জরিমানার অর্থ বুঝিয়ে দিয়ে কারাদন্ড থেকে রেহাই পান ওই মাংস ব্যবসায়ী। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রায়হান আলীসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
চিরিরবন্দরে মাংস ব্যবসায়ীকে জরিমানা
নভেম্বর ৫, ২০২৫


































