মোরশেদ উল আলম, চিরিরবন্দর (দিনাজপুর) :
দিনাজপুরের চিরিরবন্দরে আজ বুধবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় পুষ্টি কমিটি গঠনসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আব্দুলপুর ইউনিয়ন পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও গেøাবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশনের (গেইন) আয়োজনে ইনভেষ্টিং ইন রুরাল পিপল (ইফাদ) ও গেøাবাল এগ্রিকালচার এন্ড সিকিউরিটি প্রোগ্রামের (গাফস) বাস্তবায়নে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোহরা সুলতানা শারমিন।
আব্দুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. ময়েন উদ্দিন শাহের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে গেইন বাংলাদেশের পুষ্টি বিশেষজ্ঞ ও কনসালটেন্ট নীহার কুমার প্রামানিক, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম, উপ সহকারি কৃষি কর্মকর্তা ফয়েজ হাসান, খাদেমুল ইসলাম, লাবনী আকতার প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় ইউপি চেয়ারম্যানকে সভাপতি ও ইউপি সচিবকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন মাল্টি-ষ্টেকহোল্ডার প্লাটফর্ম কমিটি গঠন করা হয়। সভায় সাংবাদিক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, উপ সহকারি কৃষি কর্মকর্তা, ইউপি সচিব, ইউপি সদস্য, সদস্যা, ব্যবসায়ী, ঈমামগণ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
চিরিরবন্দরে পুষ্টি কমিটি গঠন
অক্টোবর ৩০, ২০২৪


































