মোরশেদ উল আলম, চিরিরবন্দর (দিনাজপুর):
দিনাজপুরের চিরিররবন্দরে উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানুকে আটক করেছে দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার (১২ জুলাই) সন্ধার পূর্বে সরকার বিরোধী ষড়যন্ত্র করার জন্য গোপন বৈঠক চলাকালে তাকে তার বাড়ি থেকে আটক করা হয়।
লায়লা বানু দিনাজপুর জেলা তাঁতী লীগের যুগ্ম আহবায়ক ও বাংলাদেশ মহিলা ভাইস চেয়ারম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে পুলিশে চাকরি দেয়াসহ বিভিন্ন চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।
দিনাজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ইন্টেলিজেন্ট) এসএম আহসান হাবীব আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, দিনাজপুর সদর থানার একটি মামলায় তাকে ডিবি পুলিশ আটক করেছে।
আমন্ত্রণ/এসিজি
চিরিরবন্দরে ডিবি পুলিশের হাতে আটক আওয়ামী লীগ নেত্রী লায়লা বানু
জুলাই ১৩, ২০২৫
































