মোরশেদ-উল-আলম, চিরিরবন্দর (দিনাজপুর) :
সারাদেশের ন্যায় দিনাজপুরের চিরিরবন্দরেও জোরেশোরে চলছে টাইফয়েড টিকাদান কর্মসূচির কার্যক্রম। গত ১২ অক্টোবর উদ্বোধন হলেও আজ বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও চিরিরবন্দর সরকারি মডেল প্রাইমারী বিদ্যালয়ে টিকাদান কর্মর্সুচী পালিত হয়।
উক্ত প্রতিষ্ঠানগুলিতে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা স্বস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আবব্দুল্লাহ আল ইফরান। এসময় আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পরিচালক অধ্যক্ষ আলহাজ্ব মমিনুল ইসলাম মমিন, অধ্যক্ষ মিজানুর রহমান, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম. প্রধান শিক্ষক আরিফুল আলম শাহ, উপজেলা কাব লিডার ইমরুন নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
চিরিরবন্দরে জোরেশোরে চলছে টাইফয়েড টিকাদান কর্মসূচির কার্যক্রম
অক্টোবর ১৫, ২০২৫






























