মোরশেদ উল আলম, দৈনিক আমন্ত্রণ, চিরিরবন্দর প্রতিবেদক :
দিনাজপুরের চিরিরবন্দরে জনপ্রতিনিধি, বিভিন্ন পেশাজীবি ও যুব সংগঠনের সদস্য এবং স্থানীয় ব্যাক্তিবর্গের অংশগ্রহণে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিস হলরুমে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের আয়োজনে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের বাস্তবায়নে পরিকল্পিত পরিবার গঠন, বাল্যবিয়ে ও কৈশোরে গর্ভধারণ প্রতিরোধ, কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যতœ এবং জেন্ডার বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকার আইইএম ইউনিটের উপ পরিচালক (এমপি) মো. ইফতেখার রহমান।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জাকিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা, দিনাজপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লায়লা বানু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলিম সরকার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম প্রমুখ বক্তব্য রাখেন
কর্মশালায় সকল ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ঈমাম, পুরোহিত, ইউপি সদস্য- সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।
চিরিরবন্দরে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত
এপ্রিল ১৮, ২০২৪


































