মহিমাগঞ্জ সাব জোনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ, গাছ চাপায় নারী নিহত
গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে শনিবার (১৭ মে) রাতের বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে ঘরবাড়ী, শিক্ষাপ্রতিষ্ঠানসহ গাছপালা ও উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ সময় গাছ চাপা পড়ে শাপলা বেগম (৩৪) নামে এক নারী নিহত হয়। এছাড়া গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের গোপালপুরে একটি গাছ ভেঙে প্রায় ১৪ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
আজ রোববার (১৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে ফায়ার সাভিসের একটি টিম প্রায় ঘন্টা খানেকের অভিযানে গাছ অপসারণ করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।
স্থানীয়রা জানান, রাত আনুমানিক ৯টার দিকে কাল বৈশাখী ঝড় শুরু হয়। মাত্র ১০ মিনিটের এই ঝড়ে ঘরবাড়ী ফসল ও গাছ পালার বেশ ক্ষতি হয়। উপজেলা কৃষি অফিস জানিয়েছে ঝড়ে ক্ষয়ক্ষতি নিরুপনে মাঠ পর্যায়ে কাজ করা হচ্ছে।
এদিকে ঝড়ে গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের গোপালপুরে বেজাউলের মিলের পাশে বিদ্যুতের খুঁটির ওপর গাছ ভেঙ্ েপড়ায় মেইন লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে মহিমাগঞ্জ সাব-ষ্টেশন এলাকার প্রায় ১০টি গ্রামের বিদ্যুৎ সরবরাহ গত ১৪ ঘন্টা যাবত বন্ধ রয়েছে।
ঝড়ের সময় উপজেলার রাখাল বুরুজ ইউনিয়নের পীরপল বাজারের একটি চায়ের দোকানের ওপর পুরাতন বট ভেঙে পরলে সেখানে আশ্রয় নেয় ওই দোকানের মালিক খোকা মিয়ার স্ত্রী শাপলা বেগম ঘটনাস্থলেই মারা যান।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ঝড়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ঝড়ে ক্ষয়ক্ষতি নিরুপনে মাঠ পর্যায়ে কাজ করছেন উপ-সহকারী কৃষি কর্মকর্তারা।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জ ঝড়ে ঘরবাড়ী গাছপালা সহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি
মে ১৮, ২০২৫
































