গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জের রাখালবুরুজ ইউনিয়নের চকমাকরা গ্রামে সীমানা প্রাচীর নির্মাণের বাধা দেয়ায় প্রতিপক্ষের হামলা ও মারপিটে জহুরুল ইসলাম (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। জহুরুল ইসলামের সাথে প্রতিবেশি জিহাদ আকন্দ ও তার পারিবারের সাথে দীর্ঘদিন ধরে জমি ও সীমানা নিয়ে বিরোধ চলে আসছিলো।
আজ বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে প্রতিপক্ষ জিহাদ আকন্দ তার লোকজন নিয়ে সীমানা প্রাচীর দিতে যায়। এসময় জহুরুল ইসলাম সীমানা দেয়ার আগে সীমানা ঠিক করার কথা বলেন এবং সীমানা প্রাচীর নির্মাণ শুরু করে। জহুরুল এই নির্মাণ কাজে বাঁধা প্রতিপক্ষ জিহাদ আকন্দের সাথে তর্কবিতর্ক শুরর এক পর্যায়ে জহুরুল ইসলামকে কিলঘুষি, লাথি এবং মারপিট করে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। এতে তাকে অসুস্থ অবস্থায় গোবিন্দগঞ্জ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
থানার ওসি মাহফুজ আলম জানান, ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।
আমন্ত্রণ/এজি
গোবিন্দগঞ্জে সীমানা প্রাচীর নির্মাকে কেন্দ্র করে মারপিট ঘটনায় একজন নিহত
অক্টোবর ৭, ২০২৬






























