গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মরহুম মোত্তালিব আকন্দ এমপি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন আধুনিক মরহুম আব্দুল মোত্তালিব আকন্দ এমপির পুত্র ৩২ গাইবান্ধার ৪ গোবিন্দগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব ড. মুহাম্মদ শামীম কায়সার লিংকন।
কোচা শহর শিল্প নগরী কলেজ মাঠে খেলার উদ্বোধন করেন গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী আহবায়ক ফারুক আহমেদ। খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আলোচনা সভা কোচাশর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি জহুরুল হক জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ও উদ্বোধক ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব রেজানুল হাবিব রফিক পুরো বিএনপির সভাপতি রবিউল কোভিদ মনু প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে গাইবান্ধার ৪ গোবিন্দগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব ড. মুহাম্মদ শামীম কায়সার লিংকন বলেন, আমার বাবা ছিলেন, আধুনিক গোবিন্দগঞ্জের উন্নয়নের রূপকারর তিনি এমপি হওয়ার আগে এবং পরে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা করে শিক্ষার আলো ছড়িয়েছেন। সেই সাথে অনেক শিক্ষিত বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন।আগামীতে আমিও গোবিন্দগঞ্জ বাসীর সেবা করতে চাই। শেষে তিনি চূড়ান্ত খেলায় জয়ী ও বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে মরহুম মোত্তালিব আকন্দ এমপি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত
অক্টোবর ৫, ২০২৫






























