গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের পাশে মোটরসাইকেলের ওপর পড়ে থাকা সংজ্ঞাহীন দুই ব্যক্তিকে উদ্ধার করেছে স্থানীয়রা। শুশ্রæষার পর জানা গেল তারা অতিরিক্ত মদ্যপান করে নিজেরদের নিয়ন্ত্রণ হারিয়ে বেশামাল হয়ে মহাসড়কের পাশে মোটর সাইকেলের ওপর পড়ে যায়। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদের জিজ্ঞাসাবাদ করে পরিচয় সংগ্রহ করে মদ্যপ ওই ব্যক্তিদের স্বজনকে ডেকে এনে তাদের হাতে তুলে দেয়া হয়।
স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের মোগলটুলি নামক স্থানে ঢাকা-রংপুর মহাসড়কের পাশে মোটরসাইকেলের উপর দু’জনকে বেহুঁশ অবস্থায় পড়েছিল। প্রথমে দুর্ঘটনা বলে মনে হলেও তাদের শরীরে কোন আঘাতের চিহ্ন না থাকায় এবং দেহে শ^াস-প্রশ^াস থাকায় তাদের উদ্ধার করে মোগলটুলি শাহ দেওয়ান বালিকা উচ্চ বিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের মাথায় পানি ঢেলে সেবা-শুশ্রæষা করার পর তাদের কিছুটা সংজ্ঞা ফেরে। বিষয়টি গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ কে মোবাইল ফোনে জানানো হলে তারা ঘটনাস্থলে ছুটে আসে এবং জিজ্ঞাসাবাদে ওই দুজনের পরিচয় উদ্ধার করেন। মদ্যপ দুজন হলো, গাইবান্ধা সদর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের লাল মিয়ার ছেলে আহাদুল ইসলাম (৪৫) অপরজন একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আনারুল ইসলাম (৪০)। এসময় তারা মদ্যপানের বিষয়টি অকপটে স্থানীয়দের কাছে স্বীকার বলেন ব্যক্তিগত কাজে বগুড়া গিয়ে কাজ শেষে বাড়ি ফেরার সময় অতিরিক্ত মদপান করায় এই বিপত্তি ঘটেছিল। পুলিশ এসে আহাদুল ও আনারুলকে জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের লোকজনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে পরিবারের লোকজন এসে তাদের নিয়ে যায়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন বলেন ওই ব্যক্তিদের শরীর থেকে মদের গন্ধ বেরুচ্ছিল। অনেকটা বেহুশ এবং শীতে তাদের শরীর বেশ কাপচ্ছিল। ফোনে তাদের স্বজনদের ডেকে এনে তাদের হাতে তুলে দেয়া হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের পাশ থেকে মোটরসাইকেলের ওপর পড়ে থাকা সংজ্ঞাহীন ব্যক্তিদ্বয় মদ্যপ ছিল
ডিসেম্বর ৬, ২০২৪


































