গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। ডাকাতরা বাড়ীতে ঢুকে গৃহকর্তাকে বেঁধে রেখে নগদ ৪২ লাখ টাকা সহ ৫ ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে গেছে।
গত বুধবার রাতে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চকসিংহ ডাঙ্গা (তিনমাথা) এলাকায় এ ডকাতি সংঘঠিত হয়। পুলিশ বলছে এ ব্যাপারে থানায় এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দাখিল করেনি।
বাড়ীর মালিক আব্দুল মতিন জানান, একদল ডাকাত তার বাড়ীতে আকস্মিক প্রবেশ করে তাকে বেঁধে রেখে ঘরে রাখা নগদ ৪২ লাখ টাকা সহ ৫ ভরি স্বর্ণলংকার নিয়ে যায়। খবর পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ পদপ্রার্থী ডা. আব্দুর রহিম ক্ষতিগ্রস্থ ব্যক্তির বাড়িতে গিয়ে তাকে সমবেদনা জানান।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) পবিত্র কুমার বলেন খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন থানায় এ ব্যাপারে কোন অভিযোগ দেয়া হয়নি। তার পরেও ডাকাতি না অন্য কিছু পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আমন্ত্রণ/এজি
গোবিন্দগঞ্জে গৃহকর্তাকে বেঁধে ডকাতি, নগদ অর্থসহ স্বর্ণলংকার লুট
ডিসেম্বর ১৩, ২০২৫






























