গোপাল মোহন্ত, আমন্ত্রণ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলার প্রশাসনের আয়োজনে গনহত্যা দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে সহকারী কমিশনার(ভুমি)আসাদুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনর্চাজ বুলবুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম আজাদ, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শওকত জামান, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও গোবিন্দগঞ্জ সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক সাজাদুর রহমান সাজু, জেএসডির সভাপতি আইযুব হোসেন, ইসলামী আন্দোলন গোবিন্দগঞ্জ শাখার সভাপতি আকরাম হোসাইন, সহসভাপতি আনোয়ার হোসেন, ইসলামী যুব আন্দোলন গাইবান্ধা জেলা শাখার সভাপতি মুফতি তৌহিদুল ইসলাম, সাইদ আহসান, উপজেলা বিএনপি’র শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক আব্দুল হান্নান সরকার, পৌর ছাত্রদলের আহবায়ক খায়রুল ইসলাম প্রমুখ।
আমন্ত্রণ/এসিজি


































