গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে গোসল করতে নেমে আসিফ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার খলসী এলাকায় করতোয়া নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ আসিফ উপজেলার কামারদহ ইউনিয়নের বকচর মধ্যপাড়া গ্রামের ফুলমিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার (২৬ আগস্ট) বিকেলে ফুটবল খেলা শেষে কয়েকজনের সঙ্গে করতোয়া নদীতে গোসল করতে নামে আসিফ। একপর্যায়ে নদীতে তলিয়ে গিয়ে সে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা প্রায় এক ঘণ্টা ধরে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে উদ্ধার অভিযান চালিয়ে তার মৃত্যু দেহ উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ ফায়ার সাভিসের ষ্টেশন অফিসার মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
আমন্ত্রণ/এজি
গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে গোসলে নেমে কিশোরের মৃত্যু
আগস্ট ২৬, ২০২৬
































