গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইউনিলিভারের ডিস্ট্রিবিউটর মেসার্স এস এম ট্রেডার্সের অফিসে দেয়াল কেটে চুরি সংঘটিত হয়েছে। মালিক পক্ষের দাবী চুরির ঘটনায় চোরেরা নগদ প্রায় ১৩/১৪ লাখ টাকার নিয়ে গেছে।আজ রোববার (২৮ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে পৌর শহরের ঢাকা-রংপুর মহাসড়ক সংলগ্ন দক্ষিণ বাসস্ট্যান্ড পান্তাপাড়া এলাকায় এ চুরির ঘটনা ঘটে।
অফিস কর্তৃপক্ষ জানান, আজ রোববার ভোরে কয়েকজন চোর মুখে মাস্ক পড়ে ভবনের পিছনের দেওয়াল ড্রিল মেশিন দিয়ে কেটে গোডাউনে প্রবেশ করে অফিসের দরজা ভেঙ্গে লকার এবং বিভিন্ন টেবিলের ড্রয়ার ভেঙ্গে ১২ থেকে ১৩ লাখ টাকা চুরি করে নিয়ে যায়। গতকাল ব্যাংক বন্ধ থাকার টাকাগুলো অফিসে রাখা হয়েছিল। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মেসার্স এস এম ট্রেডার্সের সত্ত্বাধিকারী সৈয়দ আশরাফুল আলম মানিক বলেন, সকালে ফোনে জানতে পারেন অফিসে চুরি হয়েছে। দ্রুত অফিসে এসে দেখি গোডাউনের পিছনের দেওয়াল কাটা, ভিতরের দরজা ভাঙ্গা, লকার ও বিভিন্ন টেবিলের ড্রয়ার ভেঙ্গে ১২ থেকে ১৩ লাখ টাকা নিয়ে গেছে। এর আগেও এখানে চুরির ঘটনা ঘটছে।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পবিত্র কুমার বলেন, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমন্ত্রণ/এজি
গোবিন্দগঞ্জে ইউনিলিভারের ডিস্ট্রিবিউটর অফিসে দুর্ধর্ষ চুরি
ডিসেম্বর ২৮, ২০২৫
































