গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন ইউনিয়ন কার্যালয়ের শুভ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা শাখাহাতি বালুয়া বাজারে আজ শুক্রবার (১ আগস্ট) বিকালে অনুষ্ঠিত হয়।
শালমারা ইউনিয়ন সভাপতি মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমীর ও জাতীয় সংসদের গোবিন্দগঞ্জ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মজলুম জননেতা নুরুন নবী প্রধান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মশিউর রহমান, জামায়াত নেতা আব্দুস সালাম নাটোরী, শালমার ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি খলিলুর রহমান প্রমুখ। সভা শেষে শাখাহাতি বালুয়া বাজারে ইউনিয়ন জামায়াতের নতুন অফিস উদ্বোধন করা হয়।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জের শালমারা ইউনিয়ন জামায়াতের নতুন কার্যালয়ের উদ্বোধন
আগস্ট ১, ২০২৫
































