মো. আজিজার রহমান, খানসামা :
দিনাজপুরের খানসামার আঙ্গারপাড়া ইউনিয়নের সুবর্ণখুলী এলাকার সাবেক ইউপি সদস্য আজিজারের বাসায় হামলার প্রতিবাদে হামলাকারিদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ভূক্তভোগী পরিবারের সদস্যরাসহ এলাকাবাসী। আজ রোববার (২০ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তারা হামলাকারিদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানা অফিসার ইনচার্জ (ওসি)বরাবর লিখিত অভিযোগ প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তারা আরো বলেন, জমি জমার শত্রুতার জের ধরে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার (১৯ অক্টোবর) সকালে পরিকল্পিতভাবে হাতে লাঠিসোটা ও ধারালো অস্ত্র দিয়ে আমাদের বাড়ীর ঘরে ও বাহির আঙ্গিনায় অনাধিকার প্রবেশ করে অহেতুক অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। জমসেদ আলী, আতাবদ্দিন ও তার ছেলেরাসহ একদল গ্যাংরা অতকির্তভাবে ঘরবাড়িতে হামলা চালায়। ঘরবাড়ী ভাংচুর করে। এলোপাথারীভাবে মারপিট করে ছেলাফুলা জখম রক্তাক্ত করে দেয় আমাদের সকলকে। এমতবস্থায় দিনাজপুর সদর হাসপাতালে গিয়ে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করি। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজ উদ্দিন ও থানা অফিসার ইনচার্জ নাজমুল হক বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমন্ত্রণ/এসিজি
খানসামায় সাবেক ইউপি সদস্যর বাসায় হামলার প্রতিবাদে মানববন্ধন
অক্টোবর ২০, ২০২৪
































