মো. আজিজার রহমান, খানসামা (দিনাজপুর) :
দুর্নীতি বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের খানসামায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
আজ সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুর্নীতি দমন ও প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা মো. আজিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. তাজ উদ্দিন। বিশেষ অতিথি খানসামা থানার অফিসার ইনচার্জ মো. নজমুল ইসলাম , মুখ্য আলোচক অ্যাড. মীর মোঃ.ইউসুফ আলী ও আহসান হাবীবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও সুধীজন।
আমন্ত্রণ/এসিজি
খানসামায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
ডিসেম্বর ৯, ২০২৪
































